👇👇👇👇

যাত্রীকে ট্রেনের মেঝেয় ফেলে বেল্ট দিয়ে মার! টিটি এবং রেলকর্মীর কাণ্ডে হইচই, ভাইরাল ভিডিয়ো
চ লন্ত ট্রেনের মেঝেয় যাত্রীকে ফেলে বেল্ট দিয়ে একের পর এক মার। টিকিট পরীক্ষক এবং রেলকর্মীর এ-হেন কাণ্ডে শোরগোল। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। কেন ওই যাত্রীকে মারধর করা হচ্ছিল, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আম্রপালি এক্সপ্রেসের মধ্যে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের মধ্যে উপুর হয়ে শুইয়ে রাখা হয়েছে এক যাত্রীকে। তিনি যাতে পালাতে না পারেন, তাই তাঁর মাথা জোর করে চেপে ধরে রেখেছেন টিকিট পরীক্ষক। বেল্ট নিয়ে ওই যাত্রীর নিতম্ব এবং পিঠে একের পর এক আঘাত করে চলেছেন অন্য এক রেলকর্মী। সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। ভিডিয়োয় ওই যাত্রীর গায়ে লাথি মারতেও দেখা গিয়েছে টিকিট পরীক্ষককে।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। রেলকর্মীদের আচরণে ক্ষুব্ধ জনগণ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। নেটাগরিকদের একাংশের দাবি, যদি ওই যাত্রী কোনও ভুল করেও থাকেন, তা হলে রেলকর্মীদের উচিত ছিল তাঁকে রেলপুলিশের হাতে তুলে দেওয়া। কোনও যাত্রীকে এ ভাবে মারধর করার এক্তিয়ার রেলকর্মীদের নেই। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ''এঁরা রেলের কর্মচারী না রেলের গুন্ডা?'' অন্য এক জন লিখেছেন, ''কেউ যদি কোনও ভুল করে থাকেন, তা হলে রেলপুলিশকে জানানো উচিত ছিল বা পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এ সব
কী?''

0 মন্তব্যসমূহ
Thank you